Firewall (ফায়ারওয়াল)



ফায়ারওয়াল(Firewall) কী?

ফায়ারওয়াল হলো একটি সুরক্ষা ব্যবস্থা, যা নেটওয়ার্ক ট্রাফিক যাচাই করে এবং ক্ষতিকারক ডেটাকে ব্লক করে। এটি কম্পিউটার বা নেটওয়ার্কের ভেতরের এবং বাইরের ডেটা আদান-প্রদানের উপর নজরদারি চালিয়ে নিরাপত্তা নিশ্চিত করে।

ফায়ারওয়াল কীভাবে কাজ করে?

  • প্যাকেট ফিল্টারিং: এটি ইনকামিং এবং আউটগোয়িং ডেটার প্যাকেট যাচাই করে। নির্ধারিত নিয়ম মেনে সন্দেহজনক প্যাকেট ব্লক করে।
  • প্রক্সি সার্ভার: এটি ডেটার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। ব্যবহারকারীর অনুরোধ যাচাই করে এবং সুরক্ষিতভাবে ডেটা আদান-প্রদান করে।
  • স্টেটফুল ইন্সপেকশন: এটি ডেটা ট্রাফিকের ইতিহাস বিশ্লেষণ করে, যা আরও নির্ভুল নিরাপত্তা প্রদান করে।
  • ডিপ প্যাকেট ইন্সপেকশন: ফায়ারওয়াল ডেটার প্রতিটি স্তর গভীরভাবে পর্যবেক্ষণ করে এবং ক্ষতিকারক কিছুকে চিহ্নিত করে ব্লক করে।

ফায়ারওয়ালের প্রকারভেদ:

  • হার্ডওয়্যার (Hardware) ফায়ারওয়াল: এটি একটি আলাদা ডিভাইস, যা নেটওয়ার্ককে সুরক্ষিত রাখতে ব্যবহৃত হয়। 
       ✅ Example:
  • Cisco ASA (Adaptive Security Appliance)
  • Fortinet FortiGate
  • Palo Alto Networks Next-Generation Firewall (NGFW)
  • Sophos XG Firewall
  • Juniper SRX Series
  • Check Point Security Gateway
  • Huawei USG Series
  • SonicWall Network Security Firewall

  • সফটওয়্যার(Software)ফায়ারওয়াল: এটি সরাসরি কম্পিউটারে ইন্সটল করা হয় এবং অভ্যন্তরীণ সুরক্ষা নিশ্চিত করে। 

     ✅ Example:
  • Windows Defender Firewall (Windows OS এর বিল্ট-ইন ফায়ারওয়াল)
  • ZoneAlarm Free Firewall
  • Comodo Firewall
  • GlassWire Firewall
  • TinyWall Firewall
  • McAfee Personal Firewall
  • Norton Smart Firewall
  • Bitdefender Firewall
  • ক্লাউড-ভিত্তিক (Cloud Based) ফায়ারওয়াল: এটি অনলাইন পরিষেবা হিসেবে কাজ করে এবং দূরবর্তী নেটওয়ার্ক সুরক্ষা প্রদান করে।
   ✅ Example:
  • Cloudflare Web Application Firewall (WAF)
  • AWS WAF (Amazon Web Services Web Application Firewall)
  • Azure Firewall (Microsoft Azure)
  • Google Cloud Armor
  • Zscaler Cloud Firewall
  • Palo Alto Prisma Access
  • Barracuda CloudGen Firewall

কেন ফায়ারওয়াল গুরুত্বপূর্ণ?

  • নেটওয়ার্ক সুরক্ষা বৃদ্ধি: এটি হ্যাকারদের আক্রমণ প্রতিরোধ করে নেটওয়ার্ক এর সুরক্ষা নিশ্চিত করে
  • নেটওয়ার্ক ট্রাফিক পর্যবেক্ষণএটি নেটওয়ার্ক এর ডেটা ট্রাফিক পর্যবেক্ষণ করে এবং যেকোনো অস্বাভাবিক কার্যকলাপ শনাক্ত করতে সহায়তা করে।
  • ব্যবসায়িক নিরাপত্তা: ফায়ারওয়াল একটি প্রতিষ্ঠানের ডেটা ও সার্ভার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা কোম্পানির ক্লায়েন্ট ও ব্যবসায়িক তথ্যের গোপনীয়তা নিশ্চিত করে এবং তথ্য ফাঁস প্রতিরোধে সহায়তা করে।
  • DDoS (Distributed Denial of Service) আক্রমণ প্রতিরোধ:আধুনিক ফায়ারওয়ালগুলি ব্যান্ডউইথ ব্যবস্থাপনার মাধ্যমে DDoS আক্রমণ প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে।

 

আজ তাহলে এই পর্যন্ত , ভাল থাকবেন সবাই ! দেখা হবে পরবর্তী  ব্লগে … 

 

Post a Comment

Previous Next

نموذج الاتصال