👉👉👉ডিপফেক(Deepfake) প্রযুক্তি বর্তমানে বিশ্বব্যাপী একটি অত্যন্ত আলোচিত এবং উদ্বেগজনক উদ্ভাবন। প্রতিনিয়ত, AI প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে, এর ভয়ানক রূপগুলি দিন দিন বাড়ছে।
"Deep" মানে "গভীর" এবং "Fake" মানে নকল, যার অর্থ দাঁড়ায় গভীরভাবে নকল করা।ডিপফেক বলতে নকল ভিডিও বা অডিও তৈরি করা বোঝায়, আপাতদৃষ্টিতে দেখতে আসল মনে হলেও তা মোটেই আসল নয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স(AI)/ মেশিন লার্নিং এর মাধ্যমে এই ধরনের নকল অডিও বা ভিডিও তৈরি করা হয়।মেশিন লার্নিং এর একটি জনপ্রিয় কৌশল হলো "জেনারেল অ্যাডভারসেরিয়াল নেটওয়ার্ক" (GAN), যা ডিপফেক তৈরির প্রধান হাতিয়ার ।এটির মাধ্যমে প্রথমে একজন ব্যক্তির বিভিন্ন ছবি সংগ্রহ করা হয়। তারপর মেশিন লার্নিং ব্যবহার করে এই ছবিগুলি প্রসেস করে তার মুখের সব রকমের অভিব্যক্তির একটি সিমুলেশন তৈরি হয়। এই উন্নতির ফলে, এখন অডিও এবং ভিডিওর সাথে একজন ব্যক্তির গলার স্বর পর্যন্ত নকল করা যায়।
