ইন্টারনেট এবং নেটওয়ার্কে অসংখ্য ডিভাইস নির্ভুলভাবে তথ্য আদান-প্রদান করে। কিন্তু কীভাবে এটি সম্ভব হয়? এর পেছনে রয়েছে প্রোটোকল নামক নির্দিষ্ট নিয়মাবলির একটি কাঠামো, যা ডিভাইসগুলোর মধ্যে যোগাযোগ নিশ্চিত করে।
প্রোটোকল কী?
প্রোটোকল হলো কিছু নির্ধারিত নিয়ম, যা কম্পিউটার, সার্ভার বা অন্যান্য ডিভাইসের মধ্যে তথ্য বিনিময় করতে সাহায্য করে।
একটি উদাহরণ দেওয়া যাক—আপনি যদি প্রাপকের ঠিকানা ভুল লেখেন বা নির্দিষ্ট নিয়ম মেনে চিঠি না পাঠান, তাহলে সেটি সঠিক গন্তব্যে পৌঁছাবে না। একইভাবে, ইন্টারনেটের জগতে তথ্য বিনিময়ের জন্য সুনির্দিষ্ট নিয়ম প্রয়োজন। এই নিয়মগুলোই প্রোটোকল নামে পরিচিত। এটি ডিভাইসগুলোর মধ্যে নির্বিঘ্ন যোগাযোগ নিশ্চিত করে।
প্রোটোকল এবং পোর্টের ভূমিকা:
প্রোটোকলের কাজ সম্পন্ন করার জন্য প্রতিটি প্রোটোকল নির্দিষ্ট পোর্ট নম্বর ব্যবহার করে। পোর্ট নম্বর বলতে বোঝানো হয় একটি বিশেষ চ্যানেল, যার মাধ্যমে তথ্য ডিভাইস থেকে ডিভাইসে প্রবাহিত হয়।
প্রোটোকলের কাজ:
- তথ্য কোন ডিভাইস পাঠাবে এবং কোন ডিভাইস গ্রহণ করবে তা ঠিক করা।
- তথ্যের গন্তব্যে পৌঁছানোর সঠিক পথ নির্ধারণ করা।
- ডাটা সঠিকভাবে পাঠানো হয়েছে কিনা যাচাই করা।
- নিরাপত্তা নিশ্চিত করা।
প্রোটোকলের ধরণ এবং
তাদের পোর্ট
নম্বর:
- যোগাযোগ ও ইন্টারনেট প্রোটোকল:
|
প্রোটোকল |
পোর্ট নম্বর |
কাজ |
|
TCP/IP |
N/A |
ডাটা আদান-প্রদানের প্রধান প্রটোকল। |
|
HTTP |
80 |
ওয়েব পেজ লোড করতে ব্যবহৃত। |
|
HTTPS |
443 |
নিরাপদ ওয়েব পেজ ব্রাউজিং করতে ব্যবহৃত। |
|
FTP |
20, 21 |
ফাইল ট্রান্সফার। |
|
DNS |
53 |
ডোমেইন নাম "আইপি(IP)"তে রূপান্তর করে। |
- নেটওয়ার্ক লিংক ও ডাটা ট্রান্সমিশন প্রোটোকল:
|
প্রোটোকল |
পোর্ট নম্বর |
কাজ |
|
Ethernet |
N/A |
তারের মাধ্যমে যোগাযোগ সম্পন্ন করে। |
|
Wi-Fi |
N/A |
বেতারের মাধ্যমে ডাটা ট্রান্সফার করে। |
|
PPP |
N/A |
দুটি ডিভাইসের মধ্য সরাসরি সংযোগ স্থাপন করে। |
- ইমেইল ও মেসেজিং প্রোটোকল:
|
প্রোটোকল |
পোর্ট নম্বর |
কাজ |
|
SMTP |
25 |
ইমেইল পাঠাতে ব্যবহৃত হয়। |
|
IMAP |
143 |
সার্ভার থেকে ইমেইল পড়তে সাহায্য করে। |
|
POP3 |
110 |
সার্ভার থেকে ইমেইল ডাউনলোড করতে ব্যবহৃত হয়। |
- সিকিউরিটি ও এনক্রিপশন প্রোটোকল:
|
প্রোটোকল |
পোর্ট নম্বর |
কাজ |
|
SSL/TLS |
443 |
ওয়েব ব্রাউজিংয়ে এনক্রিপশন এর মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করে। |
|
IPSec |
500 |
নিরাপদভাবে ডাটা স্থানান্তর এর জন্য এই প্রোটোকল ব্যবহৃত হয়। |
প্রো
👉একটি উদাহরণ এর মাধ্যমে বিষয়ীটি আরেকটু গভীরভাবে উপলব্দি করা যাক :
আপনি একটি ইমেইল পাঠাচ্ছেন, আর এটি সম্পন্ন করতে বেশ কয়েকটি প্রোটোকল কাজ করে:
- SMTP (পোর্ট 25): মেইলটি পাঠানোর দায়িত্ব নেয়।
- TCP/IP: ইমেইলটি সঠিক পথে গন্তব্যে পাঠায়।
- DNS (পোর্ট 53): প্রাপকের মেইল সার্ভারের ঠিকানা খুঁজে বের করে।
- IMAP/POP3 (পোর্ট 143/110): প্রাপকের কাছে ইমেইলটি ডাউনলোড করে পৌঁছায়।
প্রোটোকল এবং পোর্ট নম্বর ইন্টারনেট এবং নেটওয়ার্কিং জগতের মেরুদণ্ড। এটি ডিভাইসগুলোর মধ্যে তথ্যের সঠিক এবং নিরাপদ আদান-প্রদানে মুখ্য ভূমিকা পালন করে। এই নিয়মাবলির মাধ্যমেই আধুনিক যোগাযোগ ব্যবস্থা কার্যকর হয়েছে।
আজ তাহলে এই পর্যন্ত , ভাল থাকবেন সবাই ! দেখা হবে পরবর্তী ব্লগে .........


Informative
ReplyDelete